কুষ্টিয়ায় হামরার আশঙ্কায লালনের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন

কুষ্টিয়া প্রতিনিধিঃ
হামরার আশঙ্কায লালনের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন। কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। কুষ্টিয়া জেলা ও কুমারখালী থানা পুলিশের সদস্যদের নিয়ে একটি দল সেখানে নিরাপত্তায় কাজ করছে।

আখড়াবাড়ি সংলগ্ন বাড়ির বাসিন্দা এস এম রাশেদ বলেন, ‘শনিবার সকাল থেকে কয়েকজন পুলিশ সদস্যকে আখড়াবাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আখড়াবাড়ির ভেতর ও বাইরেও পুলিশের উপস্থিতি রয়েছে।’

কুষ্টিয়া পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাড়তি সতর্কতার অংশ হিসেবে লালন শাহের আখড়াবাড়িতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা সেখানে পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। তবে কোনও হুমকি বা হামলার আশঙ্কা নেই। তবু আমরা আগাম সতর্ক আছি।’

শিরোনাম