কেরানীগঞ্জে কদমতলী‌তে কারাখানায় আগুন,৫ জনের মৃত্যু

সংবাদ জমিন রি‌পোর্ট:
কদমতলী‌তে কারাখানায় আগুন, ৫ জনের মৃত্যু। রাজধানী ঢাকার কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এরপর সেখান খে‌কে পাঁচজ‌নের মর‌দেহ উদ্ধার উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে ফায়ার সা‌র্ভিসের সদর দফতরের মি‌ডিয়া সে‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। তিনি ব‌লেন, আগুন নিয়ন্ত্রণের পর সেখান থে‌কে পাঁচজ‌নের মর‌দেহ উদ্ধার হ‌য়ে‌ছে। তারা নারী না পুরুষ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধ দুজন হাসপাতালে

এ ঘটনায় মো. আসিফ (১৪) ও মো. জিসান নামে দুজনকে গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, আসিফের শরীরের প্রায় ১৫ শতাংশ এবং জিসানের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

আগুনের ঘটনা ঘটেছে বেলা ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকায় একটি কারখানায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতর থেকে পাঁচ শ্রমিকের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আগুনের শুরুতে কিশোরসহ কয়েকজন শ্রমিক ভিতরে আটকা পড়ে যায়। উদ্ধারকারী অভিযান চালিয়ে সবাইকে বাইরে আনা চেষ্টা করা হয়, কিন্তু দগ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচজনের মৃত্যু ঘটে।

এ ঘটনায় কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ন্ত্রণে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস এখন তদন্ত শুরু করেছে।

৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শনিবার রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণসহ সার্বিক ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালককে (অপারেশনস ও মেইনটেন্যান্স)কে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

শিরোনাম