কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেলো কিশোরের

সংবাদ জমিন রিপোর্টঃ
ছুরিকাঘাতে প্রাণ গেলো কিশোরের। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুমান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

রুমান দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিমনগর গ্রামের মো. সানির ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক শোরুমের কর্মচারী ছিলেন।

শিরোনাম