কেরানীগঞ্জে মার্কেট দখল,আসমা টাওয়ার হয়ে গেল আহাম্মদ টাওয়ার!

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জের চর কালিগঞ্জে ২০ কোটি টাকা মূল্যের একটি মার্কেট দখলের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করেছেন মার্কেটের মালিক হাজী মোহাম্মদ রফিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০০৭ সালে ৮ তলা বিশিষ্ট আসমা টাওয়ার নামে এই মার্কেটটি নির্মাণ করা হয়। দীর্ঘ ১৮ বছর যাবৎ মার্কেটটি তার ভোগদখলে রয়েছে। ৫ই আগস্টের পরে এলাকার একটি প্রভাবশালী মহল তার মার্কেটটি দখল করার জন্য নানাভাবে অপচেষ্টা করে। গত শনিবার দুপুরে কালিগঞ্জ এলাকার এক প্রভাবশালী ভূমিদস্যুর নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক তার মার্কেটটি দখল করে সেখানে আহাম্মদ টাওয়ার নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। মার্কেটের মালিক হাজী মোহাম্মদ রফিক এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শিরোনাম