কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল নেতার বাড়িতে চলছে শোকের মাতম

স্টাফ রিপোর্টারঃ
সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল নেতার বাড়িতে চলছে শোকের মাতম। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মুজিবুল হক দুর্জয়ের (৩২) বাড়িতে বইছে মাতম।

দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর নামক স্থানে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়। ছাত্রদল নেতাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোকবার্তায় গভীর শোক ও সমবেনা প্রকাশ করা হয়েছে।

শিরোনাম