ঢাকা প্রতিনিধিঃ
সৎ বাবার হাতে কিশোর খুন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাকিবুল সরদার (১৪) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে তার সৎ বাবা মো. আজহারুল সরদারকে (৩৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ভেঙে যাওয়া সংসারে ফিরে যাওয়ার মোহে বাধা হয়ে দাঁড়ানো সৎ ছেলেকে খুন করেন তিনি। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) মোহাম্মদ কামরুজ্জামান।
র্যাব জানায়, নিহত রাকিবুলের মা তফুরা খাতুন (৩৪) প্রথম স্বামী খায়রুল সরদারের মৃত্যুর পর দুই বছর আগে আজহারুলকে বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে প্রায় ৩-৪ মাস আগে তিনি আদালতের মাধ্যমে আজহারুলকে তালাক দেন।
তালাকের পর থেকেই তফুরাকে নিয়মিত হুমকি দিতে থাকেন আজহারুল। পুরোনো সংসারে ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করলেও তফুরা রাজি হননি। এ নিয়ে ক্ষোভ থেকেই তফুরার আগের ঘরের ছেলে রাকিবুল সরদারকে হত্যা করে।এ ব্যাপারে মামলা হয়েছে।