কেরানীগঞ্জে ১৬ বছর পর ডিজিটাল প্রক্রিয়ায় ঠিকাদার নির্ধারণ

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে দীর্ঘ ১৬ বছর পরে প্রথম উন্মুক্তভাবে ডিজিটাল প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রকৌশল কর্মকর্তার অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক ঠিকাদারের উপস্থিতিতে ঠিকাদার নির্ধারণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এ সময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আসিফ উল্লাহ প্রমুখ।

শিরোনাম