কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সেই নারীর মৃত্যু,অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

চাঁদপুর প্রতিনিধিঃ
কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সেই নারীর মৃত্যু,অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ।চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের (৩৮) মৃত্যু হয়েছে।

পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।নিহত শাহনাজ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামের বাসিন্দা।

এদিকে, শাহনাজ বেগমের মৃত্যুর ঘটনায় বুধবার সন্ধ্যায় অভিযুক্ত নাসিমা বেগমের ঘরে লুটপাট শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে গিয়েছে যৌথ বাহিনী।

শিরোনাম