কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করায় চাকরি ছাড়লেন জাবি শিক্ষক

সাভার প্রতিনিধিঃ
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক জাহিদুল করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।বৃহস্পতিবার ই-মেইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে অব্যাহতিপত্র পাঠান তিনি।

অব্যাহতি পত্রে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীর মূল্যবান জীবন দিতে হয়েছে।’

শিরোনাম