কোটা আন্দোলনে সাভার আশুলিয়ায় নিহত ৪৯

স্টাফ রিপোর্টার|
সাভার-আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও ক্ষমতাসীন দলের সঙ্গে শিক্ষার্থীদের সহিংসতার ঘটনায় গত ১৮ই জুলাই থেকে গতকাল পর্যন্ত শিক্ষার্থী, পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার ৪৯ ব্যক্তি মারা গেছেন। এখনো গুলিবিদ্ধ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে শতাধিক গুলিবিদ্ধসহ অন্তত দুই শতাধিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। সাভারের বিভিন্ন হাসপাতাল ও নিহত ব্যক্তিদের স্বজনের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন- আশুলিয়ার বাইপাইল এলাকার মাছ ব্যবসায়ী সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা রমজান আলী, সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার আবু বক্কর সিদ্দিকের ছেলে রফিকুল ইসলাম (৩০), মো. ইসমাইল (৭০), মো. সাদেক (২৭), গোপালগঞ্জের বাসিন্দা ফার্নিচার মিস্ত্রি মুজাহিদ (২৪), পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল হাই আল হাদীর ছেলে স্কুলছাত্র জুলকার নাইন (১৭), সাভার মডেল কলেজের ২৪তম ব্যাচের ব্যবসায় শিক্ষা শাখার সাবেক শিক্ষার্থী তানজির খান মুন্না (২২), মীরপুর কমার্স কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সৈকত হোসেন (১৭), সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮), স্বপন প্রামাণিক (২০), বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামের মৃত দিলবর রহমান প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (২৮), জাহিদুর রহমান (২৫), গেণ্ডা এলাকার মো. আমির হোসেনের ছেলে ঠিকানা পরিবহনের কন্ট্রাক্টর মো. রফিক (২৮), দিনাজপুরের বীরগঞ্জ থানার বাড়বাড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ওয়াশিং কারখানার শ্রমিক সেলিম (২৫), মাদ্রাসা শিক্ষার্থী মারুফ (১৯), নাফিসা, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শীমীলনগর গ্রামের বাসিন্দা শরবত বিক্রেতা শেখ শামীম (৬৫), রাজবাড়ী জেলার কালুখালী থানার পূর্ব রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের ছেলে প্রতিবন্ধী মুরগি ব্যবসায়ী কুরবান শেখ (৫২), জামালপুর সদর থানার নয়াপাড়া ডেঙ্গানগর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ফারুফ (৪০), কুমিল্লা জেলার বরুরা থানার দৌলতপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে গার্মেন্টকর্মী আলামিন (২৩), তৌহিদুর রহমান, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বউরাকোনা গ্রামের মো. বাচ্চু সরকারের ছেলে রাজমিস্ত্রি মেহেদী হাসান (২৫), সাভারের দক্ষিণপাড়া এলাকার বিকাশ শীলের ছেলে পোশাক শ্রমিক শুভশীল (২৩), বনপুকুর এলাকার মাছ ব্যবসায়ী নবী নূর মোড়ল (৫০), মহিবুল (২৮), সাফোয়ান, রাসেল, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা-খানপাড়া গ্রামের বাহাদুর খানের ছেলে জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছায়াদ মাহমুদ খান (১২), নিসান, সাভার ডেইরি ফার্ম এলাকার মান্নান গাজীর ছেলে শ্রাবণ গাজী (২১), সজীব, ইয়ামিন, জামাল, রানা, আল-আমিন, লালমিয়া ও কাউয়ুম। ৩৭ জনের নাম পাওয়া গেলেও ১২ জনের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত মরদেহের মধ্যে পুলিশের বিশেষ শাখা ডিএসবি’র একজন উপ-পরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন বলে জানা গেছে।

শিরোনাম