ক্যাম্পাসে ঢুকতে পারছে না জাবি ছাত্রদলের ‘সুপার ফাইভ’
সাভার প্রতিনিধিঃ
ক্যাম্পাসে ঢুকতে পারছে না জাবি ছাত্রদলের ‘সুপার ফাইভ’।গত ৮ই আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বর্ধিত ও হল কমিটি গঠনের পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হল কমিটিতে রাখা হয় সাবেক ছাত্রলীগ কর্মী, মাদক ও ছিনতাইয়ে অভিযোগে বহিষ্কৃত, ভ্রূণহত্যার অভিযোগে অভিযুক্তসহ নানা বিতর্কিত ব্যক্তিদের। কমিটি ঘোষণার পর ওইদিন রাতেই প্রতিবাদ মিছিল বের করেন শাখা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।নেতাকর্মীদের অভিযোগ, এ প্রতিবাদের পর ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন না ছাত্রদলের ‘সুপার ফাইভ’।
খোঁজ নিয়ে জানা যায়, বর্ধিত ও হল কমিটি দেয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিতর্কিতদের দিয়ে কমিটি দেয়ার পরই তারা প্রতিবাদ মিছিল বের করেন। প্রতিবাদ মিছিল শেষে ‘সুপার ফাইভে’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনের নিকটস্থ অনুসারী যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসানকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে। ‘সুপার ফাইভ’ ক্যাম্পাসে প্রবেশ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীদের দ্বারা বিতাড়িত হওয়ার আশঙ্কা রয়েছে।