ক্লাসে ফিরছেন শিক্ষকরা,আন্দোলন স্থগিত

সংবাদ জমিন রিপোর্টঃ
ক্লাসে ফিরছেন শিক্ষকরা,আন্দোলন স্থগিত। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) থেকে শিক্ষকরা ক্লাসে ফিরবেন বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র শিক্ষা উপদেষ্টা এই শিক্ষক প্রতিনিধির হাতে তুলে দেওয়ার পর তিনি এ ঘোষণা দেন।

শিরোনাম