খাগড়াছড়িতে নিজ বাড়ি থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
নিজ বাড়ি থেকে মা-মেয়ের লাশ উদ্ধার। খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) রাতের কোনও একসময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন,আমেনা খাতুন (৯৫) ও তার মেয়ে রাহেনা আক্তার (৪৫)।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে।’

শিরোনাম