খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: ডা. জাহিদ

সংবাদ জমিন রিপোর্ট:
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সত্যিকার অর্থে রেসপন্স করছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন। একজন সংকটাপন্ন মানুষের জন্য যে চিকিৎসা প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই আছেন। কোনও ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শিরোনাম