খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি, নিহত-১,আহত-২

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি কার্যালয়ে গুলি, নিহত-১,আহত-২।খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এমদাদুল হক (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক বিএনপি নেতাসহ দুজন।

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেনকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি চালায়। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সন্ত্রাসীরা আরও গুলি চালালে মামুন শেখ ও বেল্লাল গুলিবিদ্ধ হন। তখন দলীয় নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত দুজনকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়,আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম