খুলনায় মিছিল থেকে জাপা কার্যালয়ে হামলা, পুলিশেরর লাঠিচার্জে আহত-১৫

খুলনা প্রতিনিধিঃ
মিছিল থেকে জাপা কার্যালয়ে হামলা, পুলিশেরর লাঠিচার্জে আহত-১৫। খুলনায় জাতীয় পার্টি (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশি তৎপরতার কারণে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শিরোনাম