খুলনায় শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে প্রাণ গেল এক পুলিশ সদস্যের

খুলনা প্রতিনিধিঃ
খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মো. সুমন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় অর্ধশত শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ শিক্ষার্থীসহ আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে গুলিবিদ্ধ ২৫ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২০ জনের মতো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ও অনেককে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকল ছুড়তে শ্ররু করে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গুলিবিদ্ধ রাবার বুলেট, শটগানের ছররা ও টিয়ারশেলে ২৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

শিরোনাম