খুলনায় সরকারি গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ঘোষণা

স্টাফ রিপোটারঃ
গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার দখল।গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয়কে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। দীর্ঘদিনের দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় এ ঘোষণা দেওয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল সহকারে মৎস্য বীজ খামার কার্যালয়ে যায়। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে বের হয়ে যেতে বলা হয়। কর্মকর্তারা চলে গেলে শিক্ষার্থীরা মূল ভবনে ‘শহীদ মীর মুগ্ধ হল’ লেখা ব্যানার টাঙিয়ে দেয় এবং ‘দাবি নয়, অধিকার—মৎস্য ভবন দরকার’—সহ বিভিন্ন স্লোগান দেন। তারা দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।

শিরোনাম