খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিনিধিঃ
হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে। খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়।

সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। আটক হরিণ শিকারি কয়রা উপজেলার আংটিহারা গ্রামের মৃত সাত্তার আলী গাজীর ছেলে মিজানুর রহমান।

শিরোনাম