খুলনা কারাগারে সংঘর্ষের ঘটনায় ৩ আসামীকে কাশিমপুর কারাগারে প্রেরণ

বিশেষ প্রতিনিধিঃ
সংঘর্ষের ঘটনায় ২৫ হাজতি শনাক্ত,৩ জনকে কাশিমপুর কারাগারে প্রেরণ। খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে মারামারির ঘটনায় ২৫ হাজতিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এর মধ্য তিন হাজতিকে ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে তাদের কাশিমপুরে পাঠানো হয়। তারা হলেন কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি ও জিতু।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, কারাগারের ভেতরে মারামারির ঘটনা রাতে কারা হেডকোয়ার্টারে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় ২৫ জনের তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তালিকা আরও বাড়তে পারে। যাচাই-বাছাই চলছে। হেডকোয়ার্টার থেকে নির্দেশনা পেয়ে সে মতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রবিবার সকালে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

শিরোনাম