খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল,উদ্বেগ বাড়ছে

স্টাফ রিপোর্টারঃ
খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল,উদ্বেগ বাড়ছে।দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রথমবারের মতো ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩০ শতাংশ।

গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকার ওপরে। এক বছরে এই ঋণ বেড়েছে তিন লাখ ১৯ হাজার ৩৬ কোটি টাকা। উল্লেখ্য,গত মার্চে খেলাপি ঋণ ছিল ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা।

শিরোনাম