গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সেই হামলার ঘটনায় গ্রেফতার-৩
সংবাদ জমিন রিপোর্টঃ
পুলিশ ক্যাম্পে সেই হামলার ঘটনায় গ্রেফতার-৩। মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় নয়ন, পিয়াস ও রিপন বাহিনীর প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানী ঢাকা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান এ তথ্য জানান।
এছাড়া ২৭ আগস্ট রাজধানীর কদমতলীর রহমতবাগ এলাকায় বিশেষ অভিযানে মো. শুকুর হোসেন ওরফে শ্যুটার শুক্কুরকে দুইটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। এর আগে, ১৭ আগস্ট মোহাম্মদপুরে দাঙ্গার সময় লুট হওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলিসহ মো. সাইদুল ইসলাম ওরফে স্বপনকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।