গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ গেলো ইউপি সদস্যের

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ গেলো ইউপি সদস্যের। নারায়ণগঞ্জের আড়াইহাজারে একাধিক মামলার আসামি ও ইউপি সদস্য সোহেল আহমেদকে (৩২) গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত সোহেল ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুল মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

জানা গেছে, বিগত আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেন। তবে সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

শিরোনাম