গণভোজের আয়োজন করায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধিঃ
গণভোজের আয়োজন করায় আ.লীগের দুই নেতা গ্রেফতার। মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজনের আয়োজন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এই আয়োজন থেকেই পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

শিরোনাম