স্টাফ রিপোর্টারঃ
গণসংযোগে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে ঢাকায় আনা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি জানান, ‘এরশাদ উল্লাহ ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন যে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়াই উত্তম হবে। এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।