গবেষণার জন্য আনা ১৪টি ভেড়া চুরি হয়ে গেলো!

ঢাকা প্রতিনিধিঃ
গবেষণার জন্য আনা ১৪টি ভেড়া চুরি হয়ে গেলো!বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পরিচালিত গবেষণা প্রকল্পের আওতাধীন খামার থেকে উন্নত জাতের মোট ১৪টি ভেড়া চুরি হয়েছে। চুরি যাওয়া ভেড়াগুলোর মধ্যে ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ভেড়া রয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার মধ্যে মৎস্যবিজ্ঞান অনুষদের গেটের পাশের ওই খামারে এ ঘটনা ঘটে। তবে সুনির্দিষ্টভাবে কোন সময়ে ভেড়াগুলো চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, ঘটনার সময় খামারটিতে কোনও প্রহরী দায়িত্বে ছিলেন না, ফলে জায়গাটি ছিল সম্পূর্ণ নিরাপত্তাহীন।

শিরোনাম