গাঁজা কুড়ানোর হিড়িক!

নাটোর প্রতিনিধিঃ
মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে অর্ধশতাধিক মানুষ। বিষয়টি আজব মনে হলেও এমন ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গায়। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নং পিলারের কাছে কয়েক কেজি গাঁজা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে শতাধিক মানুষ সেখানে ভিড় জমায় এবং সেগুলো কুড়িয়ে নিয়ে যায়।

শিরোনাম