বিশেষ প্রতিনিধি:
আইনজীবীর সহকারীকে কু*পি*য়ে হ*ত্যা। গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে অমিতাভ চন্দ্র সুজন (৪০) নামে এক আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুজন বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মানুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’