গাইবান্ধায় আ.লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ,আহত-৪

গাইবান্ধা প্রতিনিধি
আ.লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ,আহত-৪। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জোবায়ের হাসান শফিক মাহমুদ (৪৫) কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক। আহত চার পুলিশ সদস্য হলেন, গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিরোনাম