গাইবান্ধায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:
বিএনপির নির্বাচনী অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার। গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলার বিএনপির নির্বাচনি অফিসের সামনে থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বারকোনা বাজার এলাকার পাকা সড়কের পাশে অবস্থিত একটি দোকানঘরে থাকা বিএনপির নির্বাচনি অফিসের সামনে পড়ে থাকা সন্দেহজনক বস্তুটি নজরে আসে। বিষয়টি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে যোগ দেন। যৌথ বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে ওই এলাকা থেকে দূরে সরিয়ে রাখা হয়।

শিরোনাম