গাইবান্ধায় শিবির নেতার মৃত্যুর ঘটনায় এসআই রাকিবুল প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় কলেজছাত্র ও শিবির নেতা সিজু মিয়ার (২১) মৃত্যুর রহস্যজট কাটছেই না পুলিশের দাবি, সিজু থানায় অস্ত্র ছিনতাই ও ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় পুকুরে ডুবে মারা যান। তবে পরিবারের অভিযোগ, পুরনো একটি মোবাইল কেনাবেচার ঘটনায় থানায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।ঘটনার আট দিন পার হলেও রহস্যজট কাটেনি। ইতিমধ্যে ভাইরাল হয়েছে থানার সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের পুকুরে লাঠিপেটার ভিডিও।

এ অবস্থায়, সিজুকে ফোনে ডেকে আনা সাঘাটা থানার এসআই রাকিবুল ইসলামকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম বলেন, তদন্ত চলছে, ময়নাতদন্ত রিপোর্টের পরই বিস্তারিত জানা যাবে। ঘটনায় পুলিশ সদরদফতর ও রংপুর রেঞ্জের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিরোনাম