গাইবান্ধায় ২ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি:
২ জনকে পিটিয়ে হত্যা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম।

নিহতরা হলেন, লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং মঈনুল ইসলাম (৫০)। লেবু মিয়া পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে। মঈনুল ইসলাম একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে। সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম জানান, নিহতদের স্বজনরা মরদেহ দেখে পরিচয় শনাক্ত করেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিরোনাম