গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ হাজার ফিলিস্তিনির লাশ!

আন্তর্জাতিক ডেস্ক:
গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ হাজার ফিলিস্তিনির লাশ! দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত আট হাজার ফিলিস্তিনির মরদেহ রয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে ইসরায়েলের একটি গণমাধ্যম। খবর আনাদুলা এজেন্সির।

তুরস্কের সংবাদ সংস্থাটি বলছে, দুই বছরব্যাপী যুদ্ধের পর গাজায় থাকা ধ্বংসাবশেষের এক শতাংশেরও কম এখন পর্যন্ত অপসারণ করা হয়েছে। ইসরায়েলের দৈনিক হারেৎজ নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনডিপির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ধ্বংসাবশেষ অপসারণের ধীরগতির কারণে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।

শিরোনাম