গাজীপুরের কালিগঞ্জ পৌর মেয়রসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি পুলিশ
সংবাদ জমিন রিপোর্টঃ
আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম রবিন হোসেন (৫৪), চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার (৬৩), ছাত্রলীগের সক্রিয় কর্মী ইসতিয়াক মিলন (২৩), ঢাকা মহানগরীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০) ।