গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

গাজীপুর প্রতিনিধিঃ
সড়কে গাছ ফেলে ডাকাতি। গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা পল্লী বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা লুটে নেয়। স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ দুপুর ১২টা পর্যন্ত এ বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। বুধবার (৩ আগস্ট) শিমলাপাড়া অভিযোগকেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টায় শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর সড়কের শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্র-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।ডাকাতের কবলে পড়া শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্রের দুই কর্মী হলেন, ইনচার্জ নিরঞ্জন মণ্ডল (৫০) এবং লাইনম্যান গ্রেড-১ তৌহিদুল ইসলাম (৩৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানাধীন মাওনা (চকপাড়া) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বুধবার দুপুর ১২টায় বলেন, ‘শিমলাপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির বিষয়ে আমি কিছুই জানি না। আপনাদের (সাংবাদিকদের) কাছেই শুনলাম। তবে এ বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।’

শিরোনাম