গাজীপুর প্রতিনিধিঃ
অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক, ছেড়ে দেয়ায় র্যাবের গাড়ি আটকে বিক্ষোভ। গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে ‘অস্ত্রসহ আটকের’ পর নিয়ে আসার সময় র্যাব সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। পরে আটক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যবসায়ী মোশারফ হোসেন শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি বরামা চৌরাস্তা এলাকায় অটোরিকশার পার্টসের ব্যবসা করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ব্যবসায়ী মোশারফকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন তাকে র্যাব আটক করলো, সেজন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীলা। তবে তার কাছে অস্ত্র ছিল কিনা, এ বিষয়ে আমি সঠিক জানি না। যৌথ বাহিনী ঘটনাস্থলে রয়েছে।’