গাজীপুরে কারখানায় ভাঙচুর, ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধিঃ
কারখানায় ভাঙচুর, ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা। গাজীপুরের শ্রীপুরে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানায় ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। মামলায় কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, মূল্যবান জিনিসপত্র ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ এনে ৯৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার রাতে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আবুল কালাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি করেন। রবিবার (২ নভেম্বর) বিকালে মামলার বিষয়টি জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।

শিরোনাম