গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন

গাজীপুর প্রতিনিধিঃ
চলন্ত বাসে হঠাৎ আগুন। গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।’

শিরোনাম