গাজীপুরে ট্রাকচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে ট্রাকচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত।
গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় ড্রাম ট্রাকের চাপায় নিহতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে দুজন নিহতের পর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন আহত হয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,নরসিংদীর মনোহরদী উপজেলার দশদোনা গ্রামের নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের শিশু ছেলে তানিম রহমান (৪) নিহত। আহত অবস্থায় শিশু তানিমকে শ্রীপুর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম