গাজীপুরে দুটি বাস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধিঃ
দুটি বাস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা এবং কাশিমপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত এবং বুধবার ভোরে এসব ঘটনা ঘটেছে।জানা গেছে, ভোরে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন বলেন, ‘ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়। এ বিষয়ে জানতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খানকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

শিরোনাম