গাজীপুরে পেট্রোলবোমাসহ গ্রেফতার করা হলো দুজনকে

বিশেষ প্রতিনিধিঃ
গ্রেফতার করা হলো দুজনকে। গাজীপুরের টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ের পাশের এম টি টায়ার সেন্টারের সামনে থেকে একটি পেট্রোলবোমা ও এক বোতল পেট্রোলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) ভোরে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) উপ-কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার মৃত আবুল খায়েরের ছেলে আবদুর রহিম (২৫) এবং তুরাগ থানার হরিরামপুর এলাকার সুমন মিয়ার ছেলে মবিন (২৩)।

শিরোনাম