গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ ইসরাফিল (১৭) শেরপুর জেলার ঝিনাইগাতির হলদি গ্রামের মোঃ মফিজুল হকের ছেলে ও মোছাঃ রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে।

শুক্রবার সকালে উপজেলার মাওনা মুলাইদ এলাকার মোঃ ফারুক খানের বহুতল ভবনের নিচ তলার এক কক্ষের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়,ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম