গাজীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি। গাজীপুরের শ্রীপুরে নারী পোশাকশ্রমিক তাছলিমা খাতুনের (৪০) মৃত্যুজনিত বিমা সুবিধার ৮০ হাজার টাকা তার স্বামী আজিজুল ইসলামের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপি নেতা ও তার এক সহযোগীর বিরুদ্ধে। আরও ২০ হাজার টাকার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন তারা।

এ ঘটনায় ভয়ে আজিজুল তার তিন সন্তান রেখে বাড়ি ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করছেন বলে জানা গেছে। কোনও উপায় না পেয়ে ভুক্তভোগী বিএনপি নেতা ও তার সহযোগীদের কাছ থেকে মুক্তি পেতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকালে তার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

শিরোনাম