গাজীপুরে সাংবাদিক হত্যা, আরো এক আসামী বিমানবন্দর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক হত্যা, আরো এক আসামী বিমানবন্দর থেকে গ্রেপ্তার । গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এই তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের এ ঘটনায় সাংবাদিক তুহিনের ভাই মো. সেলিম (৫০) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পরে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে রফিকুল ইসলাম আরমানকে গ্রেপ্তার করা হয়। সালমান নূর আলম বলেন, আরমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শিরোনাম