গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে-৫

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে আরো দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চার দিন আগের ওই অগ্নি দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে এ নিয়ে পাঁচজনের মৃত্যু হল। আরো ২৬ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শিরোনাম