গাড়ি থেকে গুলিসহ ২ শটগান উদ্ধার

মাদারীপুর প্রতিনিধিঃ
গাড়ি থেকে গুলিসহ ২ শটগান উদ্ধার। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুর জেলার শিবচরে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে ২০ রাউন্ড গুলিসহ দুটি শটগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় দুটি গাড়িও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বুধবার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

শিরোনাম