গাড়ি নয়, ঘোড়ায় চড়তে হয় যেখান

আন্তর্জাতিক ডেস্কঃ
গাড়ি নয়, ঘোড়ায় চড়তে হয় যেখান।ছোটোবেলায় শিক্ষাকে আর্থিক স্বার্থের সঙ্গে জুড়ে অনেকে শেখাতেন, লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে। তবে মাকিনাক দ্বীপে গেলে, যতই লেখাপড়া শিখে সমাজের উঁচু স্তরে পৌঁছানো হোক না কেন, চড়তে হবে ঘোড়াতেই।

মাকিনাক দ্বীপে গেলে মনে হবে যেন ওয়েস্টার্ন গল্পের একটুকরো ভূমি। সেখানে গাড়ির হর্নের বদলে শোনা যাবে ঘোড়ার চিহিহি ডাক। যুক্তরাষ্ট্রের গাড়ির রাজধানী ডেট্রয়েটে অবস্থিত হলেও ৬০০ মানুষ ও সমসংখ্যক ঘোড়ার দ্বীপটিতে এখনও মোটরগাড়ি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

শিরোনাম