গাড়ি পার্কিং নিয়ে চালকের হাতে চালক খুন

চট্রগ্রাম প্রতিনিধিঃ
গাড়ি পার্কিং নিয়ে চালকের হাতে চালক খুন। চট্টগ্রাম নগরের সদরঘাটে ছুরিকাঘাতে সজীব চন্দ্র নাথ (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে সদরঘাট থানাধীন জেটিগেটের সামনে ট্রাক পার্কিংকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজীব চন্দ্র নাথ জোরারগঞ্জ থানার তেমুহানী এলাকার প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে।

ঘটনার পরপর অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালক ইউসুফ হোসেন বিজয়কে (২৪) আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আটক ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া জেলার হলেও বর্তমানে সে নগরীর সাগরিকা জমজম টাওয়ার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

শিরোনাম