গানের মিছিলের মাধ্যমে প্রাথমিকে সংগীতের শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদ জানানো হলো

বিশেষ প্রতিবেদকঃ
গানের মিছিলের মাধ্যমে প্রাথমিকে সংগীতের শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদ জানানো হলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদে নিয়োগ বাতিলে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গানের মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকা হয়ে জিপিও নূর হোসেন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।

‘প্রতিবাদী গানের মিছিল’ শীর্ষক ব্যানারে এ কর্মসূচিতে শিক্ষার্থী, সংগীতশিল্পী ও সংগীত অনুরাগী নাগরিকেরা অংশ নেন। এ সময় ‘গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি’, ‘আমরা সবাই রাজা’, ‘কারার ওই লৌহ কপাট’, ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘চল চল চল’সহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান তাঁরা।

শিরোনাম