গুলশানে চাঁদাবাজির ঘটনায় সেই অপুর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার জানে আলম অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।বুধবার বিকেলে মেট্রোপলিটন পলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ১৬৪ ধারায় জবানবন্দ্বি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে, গত ১ আগস্ট রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুসহ ৫ জনকে গ্রেফতার কেের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ‘সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পাশপাশি কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শিরোনাম